Dhaka ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

সিলেটে ট্রাকভর্তি ভারতীয় মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।

৫ অক্টোবর সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর তত্ত্বাবধানে এএসআই আবুল কালামের নেতৃত্বে বালুবাহী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মো. কামরুল ইসলাম (৩০), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে এবং সহকারী (হেলপার) মো. রুহুল আমিন (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

সিলেটে ট্রাকভর্তি ভারতীয় মদ উদ্ধার

Update Time : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।

৫ অক্টোবর সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর তত্ত্বাবধানে এএসআই আবুল কালামের নেতৃত্বে বালুবাহী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মো. কামরুল ইসলাম (৩০), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে এবং সহকারী (হেলপার) মো. রুহুল আমিন (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  রাস্তায় পড়েছিল গু.লিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল