Dhaka ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০, ১২০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

অন্যদিকে, মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের অভিযানও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন অমান্য করায় ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ‘ওরা আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে’—মৃত্যুর আগে বাবা-মাকে বলেছিলেন মুন্নি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০, ১২০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

Update Time : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

অন্যদিকে, মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের অভিযানও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন অমান্য করায় ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা কবে হতে পারে, জানালেন সিইসি