Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক দেড় বছরেই বন্ধ সিলেটের ওয়াইফাই সিটি, পড়ে আছে কোটি টাকার সরঞ্জাম সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপস ৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয় আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, মিলছে কোটি টাকার সন্দেহজনক লেনদেন জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর…

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট সদর উপজেলার বাসিন্দা। চার মাস বয়সী শিশুটি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

গত এক দিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৫৫ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৬৩২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৫ জন রোগী রয়েছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

এ সময়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ জনের হাম নিশ্চিত হয়েছিল। বাকি ১৬৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য হিন্দু-শিখ-জৈনদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২

Update Time : ০৪:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট সদর উপজেলার বাসিন্দা। চার মাস বয়সী শিশুটি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

গত এক দিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৫৫ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৬৩২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৫ জন রোগী রয়েছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

এ সময়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ জনের হাম নিশ্চিত হয়েছিল। বাকি ১৬৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সংসদের সামনে শিক্ষিকা হত্যায় ৩ আসামি ৫ দিনের রিমান্ডে