Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু আইফোনের জন্য ১৭ বছর বয়সী কিশোরকে পিটিয়ে হ ত্যা

সিলেটে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, সারাদেশে মৃত ৮২৯

  • desk news
  • Update Time : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫২৬ Time View

সারাদেশে হামের সংক্রমণ ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সিলেটের।

স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার (২১ আগস্ট) বিকেলের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৪০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর ৮৭৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন তিন মৃত্যু নিয়ে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯ জনে। গত এক দিনে মারা যাওয়া অন্য দুই শিশুর একজন ঢাকার এবং অন্যজন খুলনার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জন। এ সময়ে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

তবে সিলেটে হামের উপসর্গ নিয়ে মোট কতজন আক্রান্ত বা মারা গেছেন, সে বিষয়ে এই প্রতিবেদনে আলাদা কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

সিলেটে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, সারাদেশে মৃত ৮২৯

Update Time : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

সারাদেশে হামের সংক্রমণ ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সিলেটের।

স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার (২১ আগস্ট) বিকেলের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৪০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর ৮৭৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন তিন মৃত্যু নিয়ে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯ জনে। গত এক দিনে মারা যাওয়া অন্য দুই শিশুর একজন ঢাকার এবং অন্যজন খুলনার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জন। এ সময়ে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

তবে সিলেটে হামের উপসর্গ নিয়ে মোট কতজন আক্রান্ত বা মারা গেছেন, সে বিষয়ে এই প্রতিবেদনে আলাদা কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার