Dhaka ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর নার্সের মৃত্যু রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার বড় পরিকল্পনা ‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা সরকারের বড় সাফল্য: ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে দেশীয় গ্যাসের সরবরাহ চালুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরের উদ্দেশে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে জ্বালানি বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণ করে। এরপর শনিবার সকালে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে তিনটি লরিতে করে জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে পাঠানো হয়।

পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, এসআরবি এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো পরিবহন কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য পর্যায়ক্রমে আরও পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েকটি চালানে প্রথম ও দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হবে।

রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবেই এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। জ্বালানি পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে যে কারণে বরখাস্ত হলেন এসআই কামরুল
Tag :
জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরে নেয়া হচ্ছে ইউরেনিয়াম

Update Time : ০১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরের উদ্দেশে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে জ্বালানি বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণ করে। এরপর শনিবার সকালে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে তিনটি লরিতে করে জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে পাঠানো হয়।

পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, এসআরবি এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো পরিবহন কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য পর্যায়ক্রমে আরও পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েকটি চালানে প্রথম ও দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হবে।

রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবেই এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। জ্বালানি পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সিলেট সফর: প্রস্তুতি সভায় মন্ত্রীর নানা নির্দেশনা