Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে মিসাইল আতঙ্কে রায়পুরার সৌরভের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র ছেলে।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় যে বাসায় থাকতেন, সেটির ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে সকালে তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।মঙ্গলবার বিকালে সৌদি আরবে থাকা এক ব্যক্তি মুঠোফোনে সৌরভের স্বজনদের তার মৃত্যুর খবর জানান।

সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে যান।

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রেনু বেগম। স্বজনেরা জানান, কান্নার মধ্যে রেনু বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।

রেনু বেগম বলেন, সৌরভ আমার একমাত্র ছেলে ছিলো। ফোনে বারবার আমার খোঁজ নিত। এখন কে আমার খবর নেবে? আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দিন।

সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া বলেন, সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। তাঁরা মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানান।

আরও পড়ুনঃ  চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-ভাংচুর

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, এ ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সৌদিতে মিসাইল আতঙ্কে রায়পুরার সৌরভের মৃত্যু

Update Time : ০৪:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র ছেলে।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় যে বাসায় থাকতেন, সেটির ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে সকালে তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।মঙ্গলবার বিকালে সৌদি আরবে থাকা এক ব্যক্তি মুঠোফোনে সৌরভের স্বজনদের তার মৃত্যুর খবর জানান।

সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে যান।

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রেনু বেগম। স্বজনেরা জানান, কান্নার মধ্যে রেনু বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।

রেনু বেগম বলেন, সৌরভ আমার একমাত্র ছেলে ছিলো। ফোনে বারবার আমার খোঁজ নিত। এখন কে আমার খবর নেবে? আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দিন।

সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া বলেন, সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। তাঁরা মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানান।

আরও পড়ুনঃ  ওসমানী মেডিকেলে পড়ে আছেন অসহায় বৃদ্ধা মা, খোঁজ নেই সন্তান-স্বজনদের