Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় পুলিশের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজারের রামু উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন। গতকাল রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকেই বিভিন্ন ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা তিতারপাড়ার রাস্তার মোড় এলাকায় জড়ো হতে থাকেন। পরে দুপুর ২টার দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাদ সিকদারের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে কচ্ছপিয়া স্টেশন মুখ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা সরকারবিরোধী ও দলীয় বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের পরপরই ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েক শ তরুণ ও কিশোরকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এদিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য মিছিলের ঘটনায় স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, মিছিলের স্থানটি রামু সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে কচ্ছপিয়া ইউনিয়নের একটি দুর্গম এলাকায় অবস্থিত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যান। তবে ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করার কাজ চলছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড়
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় পুলিশের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

Update Time : ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজারের রামু উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন। গতকাল রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকেই বিভিন্ন ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা তিতারপাড়ার রাস্তার মোড় এলাকায় জড়ো হতে থাকেন। পরে দুপুর ২টার দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাদ সিকদারের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে কচ্ছপিয়া স্টেশন মুখ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা সরকারবিরোধী ও দলীয় বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের পরপরই ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েক শ তরুণ ও কিশোরকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এদিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য মিছিলের ঘটনায় স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, মিছিলের স্থানটি রামু সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে কচ্ছপিয়া ইউনিয়নের একটি দুর্গম এলাকায় অবস্থিত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যান। তবে ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করার কাজ চলছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ  তিন বছর পর সিলেটে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা