Dhaka ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় বন্দুকসহ অস্ত্রের কারিগর গ্রেপ্তার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নি.কাণ্ডে নিহত মুক্তা দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার সিলেটের বিভিন্ন এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • desk news
  • Update Time : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮৭৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন রয়েছে।

এছাড়া আজ দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তীব্র গরমের পর সিলেটে বৃষ্টির আভাস, স্বস্তি ফেরার সম্ভাবনা
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশীয় বন্দুকসহ অস্ত্রের কারিগর গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Update Time : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন রয়েছে।

এছাড়া আজ দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ পরিচালনা পরিষদের ১৩৭তম সভা অনুষ্ঠিত