Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Pinco casino giriş: güvenli ve hızlı erişim için ipuçları Oplev den revolutionære spiloplevelse med BetAlice Danmark টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬ বছর পর ইন্টারের ‘ডাবল’ জয়

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫০১ Time View

হোসে মরিনহোর সেই বিখ্যাত ট্রেবল জয়ের পর ইতালীয় ফুটবলে অনেকটা ম্লান ছিল ইন্টার মিলান। অবশেষে দেড় দশক পর আবারও রাজকীয় রূপে ফিরল মিলানের ক্লাবটি। বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে ‘ডাবল’ (লিগ ও কাপ শিরোপা) নিশ্চিত করেছে তারা। এই জয়ে নিজেদের ইতিহাসে দশম ইতালিয়ান কাপের ট্রফি ঘরে তুলল ইন্টার।

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। ১৪ মিনিটে ফেদেরিকো দিমারকোর ইন-সুইং কর্নার বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে বসেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিক। তার আত্মঘাতী গোলে লিড পায় ইন্টার। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ। লাৎসিও লেফট-ব্যাক নুনো তাভারেসের মারাত্মক ভুলে বল কেড়ে নিয়ে বক্সে ঢোকেন ডেনজেল ডামফ্রিস। তার নিখুঁত পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি মার্তিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে শিরোপা নিশ্চিত করে ইন্টার।ইন্টার মিলানের এই সাফল্যের পেছনে বড় অবদান কিভুর। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই কোচ ইন্টারের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন। ২০১০ সালের সেই ট্রেবল জয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনি নিজেই। গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারায় ইন্টার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর সিমোনে ইনজাঘির স্থলাভিষিক্ত হন কিভু।

ডাবল জিতে ইন্টার অধিনায়ক মার্তিনেজ বলেন, ‘গত বছরের সেই বিপর্যয়কর পরিস্থিতির পর নতুন করে শুরু করা মোটেও সহজ ছিল না। কিন্তু আমরা মাঠের পারফরম্যান্স এবং খেলার তীব্রতা দিয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটাতে পেরেছি। এই ডাবল জয় আমাদের প্রাপ্য ছিল।’

আরও পড়ুনঃ  বিদায়ী সংবর্ধনার সময় আবেগপ্রবণ রুবেল, বিশেষ স্মরণ ৩ ব্যক্তিকে
Tag :

Pinco casino giriş: güvenli ve hızlı erişim için ipuçları

১৬ বছর পর ইন্টারের ‘ডাবল’ জয়

Update Time : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হোসে মরিনহোর সেই বিখ্যাত ট্রেবল জয়ের পর ইতালীয় ফুটবলে অনেকটা ম্লান ছিল ইন্টার মিলান। অবশেষে দেড় দশক পর আবারও রাজকীয় রূপে ফিরল মিলানের ক্লাবটি। বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে ‘ডাবল’ (লিগ ও কাপ শিরোপা) নিশ্চিত করেছে তারা। এই জয়ে নিজেদের ইতিহাসে দশম ইতালিয়ান কাপের ট্রফি ঘরে তুলল ইন্টার।

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। ১৪ মিনিটে ফেদেরিকো দিমারকোর ইন-সুইং কর্নার বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে বসেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিক। তার আত্মঘাতী গোলে লিড পায় ইন্টার। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ। লাৎসিও লেফট-ব্যাক নুনো তাভারেসের মারাত্মক ভুলে বল কেড়ে নিয়ে বক্সে ঢোকেন ডেনজেল ডামফ্রিস। তার নিখুঁত পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি মার্তিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে শিরোপা নিশ্চিত করে ইন্টার।ইন্টার মিলানের এই সাফল্যের পেছনে বড় অবদান কিভুর। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই কোচ ইন্টারের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন। ২০১০ সালের সেই ট্রেবল জয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনি নিজেই। গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারায় ইন্টার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর সিমোনে ইনজাঘির স্থলাভিষিক্ত হন কিভু।

ডাবল জিতে ইন্টার অধিনায়ক মার্তিনেজ বলেন, ‘গত বছরের সেই বিপর্যয়কর পরিস্থিতির পর নতুন করে শুরু করা মোটেও সহজ ছিল না। কিন্তু আমরা মাঠের পারফরম্যান্স এবং খেলার তীব্রতা দিয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটাতে পেরেছি। এই ডাবল জয় আমাদের প্রাপ্য ছিল।’

আরও পড়ুনঃ  বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা