Dhaka ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ আঙুল নিয়ে জন্ম নবজাতকের, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার

একটি শিশুর জন্ম…
আর জন্মের পরই দেখা গেল, অন্য সবার চেয়ে তার শরীরে রয়েছে একেবারে ভিন্ন এক বৈশিষ্ট্য।

দিনাজপুরের ফুলবাড়ীতে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু, যার দুই হাত ও দুই পায়ে ছিল মোট ২৮টি আঙুল

ফুলবাড়ী পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
জন্মের পর পরিবারের সদস্যরা দেখতে পান, দুই হাত ও দুই পায়েই সাতটি করে আঙুল রয়েছে।

তবে জন্মের দুই দিন পর বাম হাতের একটি অতিরিক্ত আঙুল নিজে থেকেই ঝরে পড়ে।

শিশুটির ঠোঁটেও শারীরিক ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই সন্তানকে ঘিরে আনন্দের পাশাপাশি এখন বড় দুশ্চিন্তায় পড়েছেন বাবা-মা।
কারণ, সীমিত আয়ের পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা কঠিন।

শিশুটির বাবা জানান, তিনি ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন।
তারপরও মেয়েকে সুস্থ করে তুলতে নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে চান।

শিশুটির চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত আঙুলগুলোতে আপাতত বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে না। তবে মুখের ওপরের তালুর একটি অংশে ত্রুটি থাকায় ভবিষ্যতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল নিয়ে জন্মগ্রহণের এই অবস্থাকে বলা হয় পলিড্যাক্টিলি। এটি জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুটির শারীরিক অবস্থা আরও পরীক্ষা করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একদিকে নবজাতককে ঘিরে পরিবারের আনন্দ, অন্যদিকে তার ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে কঠিন সময় পার করছে পরিবারটি।

সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাক ছোট্ট শিশুটি—এটাই এখন পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা।

আরও পড়ুনঃ  পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর কার দায়িত্ব কী, জানালো মন্ত্রণালয়
Tag :
জনপ্রিয় পোস্ট

২৮ আঙুল নিয়ে জন্ম নবজাতকের, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার

Update Time : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

একটি শিশুর জন্ম…
আর জন্মের পরই দেখা গেল, অন্য সবার চেয়ে তার শরীরে রয়েছে একেবারে ভিন্ন এক বৈশিষ্ট্য।

দিনাজপুরের ফুলবাড়ীতে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু, যার দুই হাত ও দুই পায়ে ছিল মোট ২৮টি আঙুল

ফুলবাড়ী পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
জন্মের পর পরিবারের সদস্যরা দেখতে পান, দুই হাত ও দুই পায়েই সাতটি করে আঙুল রয়েছে।

তবে জন্মের দুই দিন পর বাম হাতের একটি অতিরিক্ত আঙুল নিজে থেকেই ঝরে পড়ে।

শিশুটির ঠোঁটেও শারীরিক ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই সন্তানকে ঘিরে আনন্দের পাশাপাশি এখন বড় দুশ্চিন্তায় পড়েছেন বাবা-মা।
কারণ, সীমিত আয়ের পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা কঠিন।

শিশুটির বাবা জানান, তিনি ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন।
তারপরও মেয়েকে সুস্থ করে তুলতে নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে চান।

শিশুটির চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত আঙুলগুলোতে আপাতত বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে না। তবে মুখের ওপরের তালুর একটি অংশে ত্রুটি থাকায় ভবিষ্যতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল নিয়ে জন্মগ্রহণের এই অবস্থাকে বলা হয় পলিড্যাক্টিলি। এটি জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুটির শারীরিক অবস্থা আরও পরীক্ষা করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একদিকে নবজাতককে ঘিরে পরিবারের আনন্দ, অন্যদিকে তার ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে কঠিন সময় পার করছে পরিবারটি।

সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাক ছোট্ট শিশুটি—এটাই এখন পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা।

আরও পড়ুনঃ  ৪০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, মূলহোতা জামায়াত নেতা!