Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক দেড় বছরেই বন্ধ সিলেটের ওয়াইফাই সিটি, পড়ে আছে কোটি টাকার সরঞ্জাম সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপস ৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয় আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, মিলছে কোটি টাকার সন্দেহজনক লেনদেন জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর…

৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করে রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের পরিচয় সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। পুলিশের দাবি, আটক পাঁচজন বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের আউটার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে রেলওয়ে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনসম্মুখে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করা হয়।

আটকরা হলেন—আখাউকা উপজেলার দেবগ্রাম এলাকার মো. সোহান (২১), একই এলাকার মো. সোহেল প্রকাশ রতন (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামপুর বড় বাকাইল এলাকার মো. আশিক মিয়া (২২), উত্তর শেখপুর এলাকার মো. শাকিল (২২) এবং শেরপুর (সগিরাপাড়া) এলাকার মো. পারভেজ (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সোহান ও মো. সোহেল প্রকাশ রতনকে এক বছর করে এবং মো. আশিক মিয়া, মো. শাকিল ও মো. পারভেজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, সাজাপ্রাপ্তরা বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে ছিনতাইকারী চক্রের সদস্য হওয়ার বিষয়টি পুলিশের দাবি হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন ডুবোজাহাজ আটক আইআরজিসির
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২

৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয়

Update Time : ০৪:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করে রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের পরিচয় সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। পুলিশের দাবি, আটক পাঁচজন বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের আউটার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে রেলওয়ে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনসম্মুখে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করা হয়।

আটকরা হলেন—আখাউকা উপজেলার দেবগ্রাম এলাকার মো. সোহান (২১), একই এলাকার মো. সোহেল প্রকাশ রতন (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামপুর বড় বাকাইল এলাকার মো. আশিক মিয়া (২২), উত্তর শেখপুর এলাকার মো. শাকিল (২২) এবং শেরপুর (সগিরাপাড়া) এলাকার মো. পারভেজ (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সোহান ও মো. সোহেল প্রকাশ রতনকে এক বছর করে এবং মো. আশিক মিয়া, মো. শাকিল ও মো. পারভেজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, সাজাপ্রাপ্তরা বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে ছিনতাইকারী চক্রের সদস্য হওয়ার বিষয়টি পুলিশের দাবি হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১১ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি