Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগের কয়েক ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে।

জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিসানের গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

জিসানের পরিবারের দাবি, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার একটি স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কারা জিসানকে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় তার মৃত্যু হয়েছে এবং হত্যার পেছনে কী কারণ থাকতে পারে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে থানায় নেওয়া হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ

Update Time : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগের কয়েক ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে।

জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিসানের গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

জিসানের পরিবারের দাবি, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার একটি স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কারা জিসানকে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় তার মৃত্যু হয়েছে এবং হত্যার পেছনে কী কারণ থাকতে পারে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে থানায় নেওয়া হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের