Dhaka ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে হারিয়ে অসহায় দুই শিশু বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ সিলেটে ৮ বছর ধরে বন্ধ দেড় কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু

আমার সংসারের খরচ তো কেউ দেয় না’- বাঁধন

‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হওয়া নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন অভিনেত্রী
নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে এসব সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মহরতের একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক পোস্টে তিনি সিদ্ধান্তের কারণ এবং ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন।
বাঁধন লেখেন, “আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। তাই দয়া করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের মতামত আমি মূল্য দিই এবং সম্মান করি, তারা আমার জীবনে আছেন।”
নতুন সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্তকে সহজ ছিল না উল্লেখ করে অভিনেত্রী জানান, গল্পটি তার ভালো লেগেছে। পাশাপাশি শুরু থেকেই পরিচালক ও পুরো টিমের কাছ থেকে সম্মান ও সহযোগিতা পাওয়ায় কাজটি করতে আগ্রহী হয়েছেন।
অভিনয়জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বাঁধন বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমনি চ্যালেঞ্জিং পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিটি অভিজ্ঞতাই তাকে একজন শিল্পী হিসেবে সমৃদ্ধ করেছে।
পোস্টের শেষদিকে নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি। তার ভাষায়, তিনি নিজের জীবন নিয়ে সুখী এবং সময়ের সঙ্গে আরও এগিয়ে যেতে চান।
উল্লেখ্য, নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া ছবিতে আরও অভিনয় করবেন আমিন খান, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ একাধিক শিল্পী। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান,শুরু হতে পারে সংলাপ
Tag :
জনপ্রিয় পোস্ট

চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও

আমার সংসারের খরচ তো কেউ দেয় না’- বাঁধন

Update Time : ১২:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হওয়া নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন অভিনেত্রী
নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে এসব সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মহরতের একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক পোস্টে তিনি সিদ্ধান্তের কারণ এবং ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন।
বাঁধন লেখেন, “আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। তাই দয়া করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের মতামত আমি মূল্য দিই এবং সম্মান করি, তারা আমার জীবনে আছেন।”
নতুন সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্তকে সহজ ছিল না উল্লেখ করে অভিনেত্রী জানান, গল্পটি তার ভালো লেগেছে। পাশাপাশি শুরু থেকেই পরিচালক ও পুরো টিমের কাছ থেকে সম্মান ও সহযোগিতা পাওয়ায় কাজটি করতে আগ্রহী হয়েছেন।
অভিনয়জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বাঁধন বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমনি চ্যালেঞ্জিং পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিটি অভিজ্ঞতাই তাকে একজন শিল্পী হিসেবে সমৃদ্ধ করেছে।
পোস্টের শেষদিকে নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি। তার ভাষায়, তিনি নিজের জীবন নিয়ে সুখী এবং সময়ের সঙ্গে আরও এগিয়ে যেতে চান।
উল্লেখ্য, নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া ছবিতে আরও অভিনয় করবেন আমিন খান, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ একাধিক শিল্পী। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন