Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মক্কায় হামলার জরুরি সতর্কতা জারি

 মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ তিন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মক্কা, জেদ্দা ও তাইফ এলাকায় এই সতর্কতা দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় সতর্কতাটি প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

সম্প্রতি ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে মক্কা, জেদ্দা ও তাইফের বাসিন্দা এবং দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তবে ওই সতর্কতার সময় কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে সৌদি আরবের পক্ষ থেকে মক্কার আকাশসীমার কাছে একটি ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবরও পাওয়া গেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি।

মক্কায় এমন সতর্কতা জারির ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, বিশ্বের মুসলমানদের অন্যতম পবিত্র স্থান কাবা শরিফ এই শহরেই অবস্থিত। ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে কতটা পড়বে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
Tag :
জনপ্রিয় পোস্ট

এবার মক্কায় হামলার জরুরি সতর্কতা জারি

Update Time : ১১:৩৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

 মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ তিন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মক্কা, জেদ্দা ও তাইফ এলাকায় এই সতর্কতা দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় সতর্কতাটি প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

সম্প্রতি ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে মক্কা, জেদ্দা ও তাইফের বাসিন্দা এবং দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তবে ওই সতর্কতার সময় কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে সৌদি আরবের পক্ষ থেকে মক্কার আকাশসীমার কাছে একটি ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবরও পাওয়া গেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি।

মক্কায় এমন সতর্কতা জারির ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, বিশ্বের মুসলমানদের অন্যতম পবিত্র স্থান কাবা শরিফ এই শহরেই অবস্থিত। ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে কতটা পড়বে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে।

আরও পড়ুনঃ  নৌকাডুবিতে পদ্মায় ভেসে যায় ২০ দিনের তানিশা, বিএসএফের হাতে জীবিত উদ্ধার