Dhaka ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী হেঁটে ছয় তলায় ওঠানোয় ক্ষোভ, হাতকড়া সামনে পরানোর আর্জি পলকের যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর নার্সের মৃত্যু রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার বড় পরিকল্পনা ‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর…

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক দুই যুবক হলেন উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামের মো. নোমানের ছেলে সালমান (২৭) এবং মো. জাফরের ছেলে কবির হোসেন (৩২)।

স্থানীয়দের অভিযোগ, সালমান ও কবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির পাশাপাশি চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কারণে তাদের ওপর এলাকাবাসীর ক্ষোভ ছিল।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদক সেবনরত অবস্থায় স্থানীয় কয়েকজন তাদের আটক করেন বলে জানা গেছে। পরে তাদের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন পুলিশকে বিষয়টি জানান। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে নিজেদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সালমানের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও তাতে স্থায়ীভাবে কোনো পরিবর্তন আসেনি। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, মাদকের কারণে তিনি বিভিন্ন সময় বাড়িঘর ও আশপাশের গাছপালার ক্ষতি করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটক দুজনের কাছে মাদক পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করার বিষয়টিও আইনগতভাবে পৃথকভাবে বিবেচিত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার ১৪ হাজার মানুষের
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর…

Update Time : ০১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক দুই যুবক হলেন উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামের মো. নোমানের ছেলে সালমান (২৭) এবং মো. জাফরের ছেলে কবির হোসেন (৩২)।

স্থানীয়দের অভিযোগ, সালমান ও কবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির পাশাপাশি চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কারণে তাদের ওপর এলাকাবাসীর ক্ষোভ ছিল।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদক সেবনরত অবস্থায় স্থানীয় কয়েকজন তাদের আটক করেন বলে জানা গেছে। পরে তাদের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন পুলিশকে বিষয়টি জানান। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে নিজেদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সালমানের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও তাতে স্থায়ীভাবে কোনো পরিবর্তন আসেনি। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, মাদকের কারণে তিনি বিভিন্ন সময় বাড়িঘর ও আশপাশের গাছপালার ক্ষতি করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটক দুজনের কাছে মাদক পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করার বিষয়টিও আইনগতভাবে পৃথকভাবে বিবেচিত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা