Dhaka ০১:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রেকারটি মেরামত না হওয়া পর্যন্ত রোটেশন পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

 চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে ব্রেকারটিতে আগুন ধরে যায়। এতে চৌমুহনী থেকে মাইজদী পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ব্রেকারটি গ্রিডের মেইন ব্রেকার। এর মাধ্যমে বিদ্যুৎ লোড আনা হয়। ব্রেকারটি বিকল হয়ে পড়ায় বিকল্প সোর্সের মাধ্যমে রিং সার্কিট ব্যবহার করে বর্তমানে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মাইজদী শহর ও আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ২০ থেকে ২৫ মেগাওয়াট।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এক ঘণ্টা পরপর রোটেশন ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে এক এলাকায় বিদ্যুৎ চালু থাকলে অন্য এলাকায় সরবরাহ বন্ধ রাখা হচ্ছে এবং পরবর্তী ঘণ্টায় সরবরাহের এলাকা পরিবর্তন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত থেকে কয়েক দফায় বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে রাত ও সকালে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার জানান, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারের পোল নষ্ট হয়ে যাওয়ায় সেটি বিকল হয়েছে। বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। শনিবার বিকেলের দিকে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ করার আশা করা হচ্ছে। এরপর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুনঃ  ‘আমি আমার স্ত্রীর হাত ধরে রেখেছিলাম, কিন্তু স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল’
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়

Update Time : ০২:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রেকারটি মেরামত না হওয়া পর্যন্ত রোটেশন পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

 চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে ব্রেকারটিতে আগুন ধরে যায়। এতে চৌমুহনী থেকে মাইজদী পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ব্রেকারটি গ্রিডের মেইন ব্রেকার। এর মাধ্যমে বিদ্যুৎ লোড আনা হয়। ব্রেকারটি বিকল হয়ে পড়ায় বিকল্প সোর্সের মাধ্যমে রিং সার্কিট ব্যবহার করে বর্তমানে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মাইজদী শহর ও আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ২০ থেকে ২৫ মেগাওয়াট।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এক ঘণ্টা পরপর রোটেশন ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে এক এলাকায় বিদ্যুৎ চালু থাকলে অন্য এলাকায় সরবরাহ বন্ধ রাখা হচ্ছে এবং পরবর্তী ঘণ্টায় সরবরাহের এলাকা পরিবর্তন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত থেকে কয়েক দফায় বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে রাত ও সকালে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার জানান, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারের পোল নষ্ট হয়ে যাওয়ায় সেটি বিকল হয়েছে। বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। শনিবার বিকেলের দিকে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ করার আশা করা হচ্ছে। এরপর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত