Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

ছাত্রলীগ-যুবদলের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতের দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন। এ সময় মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে বিষয়টি ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। একই সময়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ ছাড়া আশপাশের প্রায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে জড়িতদের একটি অংশ সেখান থেকে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং আগুনে পোড়া একটি মোটরসাইকেলের অংশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর যুবদল নেতা আরজু ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংঘর্ষের প্রকৃত কারণ, গুলি ছোড়ার ঘটনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  সিলেটের ট্রিপল মার্ডার: তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

ছাত্রলীগ-যুবদলের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি

Update Time : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতের দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন। এ সময় মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে বিষয়টি ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। একই সময়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ ছাড়া আশপাশের প্রায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে জড়িতদের একটি অংশ সেখান থেকে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং আগুনে পোড়া একটি মোটরসাইকেলের অংশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর যুবদল নেতা আরজু ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংঘর্ষের প্রকৃত কারণ, গুলি ছোড়ার ঘটনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  সংসদে মির্জা ফখরুলের আসনে বসলেন যিনি