Dhaka ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আল আমিন সরদার (২৮) নামে এক পুলিশ সদস্য।

সোমবার (৫ অক্টোবর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন।

২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হক সরদারের ছেলে। ব্যক্তিজীবনে বিবাহিত আল আমিনের তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কোতোয়ালী থানার ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা।

তিন যুবকের মধ্যে একজন পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। তখন চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া হেঁটে ওই যুবকের পিছু নেন। একই সময়ে পালিয়ে যাওয়া যুবককে সামনে থেকে ঘেরাও করতে কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান।

পুলিশ জানায়, এ সময় ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি দ্রুতগতির বাস পেছন দিক থেকে আল আমিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ অবস্থায় বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত সড়কে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

পরে সহকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  চুল কাটতে বের হয়ে ৭ মাস পর ফিরলেন রায়হান, এক পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় বাসটির চালক মোশাররফ (৩৮) ও হেলপার জয় দাসকে (৩০) আটক করা হয়। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ পুলিশ সদস্য আল আমিনের মৃত্যুতে সিএমপি পরিবার গভীরভাবে শোকাহত। সোমবার বেলা ১১টায় সিএমপি পুলিশ লাইন্সে আল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। দায়িত্ব পালনকালে মৃত্যুর ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী নিহত পুলিশ সদস্য আল আমিনের পরিবারকে সব ধরনের আর্থিক ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া হবে।

আল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে আল আমিন সরদার সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব সদস্য গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় নিহত পুলিশ সদস্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সিএমপি কমিশনার।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

Update Time : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আল আমিন সরদার (২৮) নামে এক পুলিশ সদস্য।

সোমবার (৫ অক্টোবর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন।

২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হক সরদারের ছেলে। ব্যক্তিজীবনে বিবাহিত আল আমিনের তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কোতোয়ালী থানার ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা।

তিন যুবকের মধ্যে একজন পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। তখন চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া হেঁটে ওই যুবকের পিছু নেন। একই সময়ে পালিয়ে যাওয়া যুবককে সামনে থেকে ঘেরাও করতে কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান।

পুলিশ জানায়, এ সময় ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি দ্রুতগতির বাস পেছন দিক থেকে আল আমিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ অবস্থায় বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত সড়কে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

পরে সহকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  তেল সংকটে সাগরে যেতে পারছে না ৬ হাজার ট্রলার