Dhaka ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে এ বছর ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন রোগী।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জেলাব্যাপী শনাক্তের সংখ্যা ৫ হাজার ৩৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬১৫ জন রোগী।প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। অন্য চারজন বয়স্ক নারী ও পুরুষ।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা।

এ সময়ে ২৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।

আরও পড়ুনঃ  ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
Tag :
জনপ্রিয় পোস্ট

ডেঙ্গুতে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

Update Time : ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে এ বছর ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন রোগী।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জেলাব্যাপী শনাক্তের সংখ্যা ৫ হাজার ৩৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬১৫ জন রোগী।প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। অন্য চারজন বয়স্ক নারী ও পুরুষ।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা।

এ সময়ে ২৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।

আরও পড়ুনঃ  সিলেটে রাস্তার পাশে সিএনজি স্ট্যান্ড, লালদিঘীর পাড়ে স্থানান্তরের নির্দেশ