Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫১৮ Time View

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এসব বিস্ফোরণ ঘটে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে- ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে তারা। বুধবারের এই আক্রমণ ইরানের পক্ষ থেকে ছোড়া কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার জবাব।ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই ‘হামলা’ শুরু করেছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ইরানের ‘প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ’ ভবনে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এরপর আজ বুধবার নতুন করে হামলা শুরু করে দেশটি। বিবিসি লিখেছে, ইরানের কোম শহরে ধারণ করা দুটি ভিডিওতে দেশটির প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এর সচিবালয় ভবনে হামলা করেছে ইসরায়েল। হামলায় পাশের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিয়ে গঠিত। শনিবার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্ধারণের দায়িত্ব এখন এই পরিষদের ওপর।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’ জানিয়েছে, ভবনটি বেশ পুরনো। পরিষদের বর্তমান অধিবেশনগুলোর জন্য সেটি ব্যবহার করা হচ্ছিল না। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলার আগেই ভবনগুলো খালি করা হয়েছিল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার থেকে তারা ইরানে দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দাবি করেছেন, ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দিতে পারে, সেজন্য কিছু মানুষ তাদের বিবেচনায় ছিল, কিন্তু এখন তাদের সবাই মারা গেছে। খুব তাড়াতাড়ি, এমন আর কাউকে হয়তো পাওয়া যাবে না। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রড্রেরিক মের্জের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ওই উম্মাদদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু আমার ধারণা, তারা আমাদের ওপরেই আগে হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটা হতে দিতে চাইনি।’

ট্রাম্প বলেন, ‘এই কারণে যদি কিছু হয়ে থাকে, আমার কারণেই হয়তো ইসরায়েল (হামলা চালাতে) বাধ্য হয়েছে। ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের এখন নৌ বাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।

এ সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে ও স্পেনের প্রতি তার অসন্তোষও প্রকাশ করেন। কারণ শুরুতে ভারত মহাসাগরে দিয়োগো গার্সিয়ায় যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি হামলার জন্য ব্যবহার করতে দিতে রাজি হয়নি যুক্তরাজ্য।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

Update Time : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এসব বিস্ফোরণ ঘটে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে- ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে তারা। বুধবারের এই আক্রমণ ইরানের পক্ষ থেকে ছোড়া কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার জবাব।ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই ‘হামলা’ শুরু করেছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ইরানের ‘প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ’ ভবনে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এরপর আজ বুধবার নতুন করে হামলা শুরু করে দেশটি। বিবিসি লিখেছে, ইরানের কোম শহরে ধারণ করা দুটি ভিডিওতে দেশটির প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এর সচিবালয় ভবনে হামলা করেছে ইসরায়েল। হামলায় পাশের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিয়ে গঠিত। শনিবার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্ধারণের দায়িত্ব এখন এই পরিষদের ওপর।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’ জানিয়েছে, ভবনটি বেশ পুরনো। পরিষদের বর্তমান অধিবেশনগুলোর জন্য সেটি ব্যবহার করা হচ্ছিল না। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলার আগেই ভবনগুলো খালি করা হয়েছিল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার থেকে তারা ইরানে দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দাবি করেছেন, ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দিতে পারে, সেজন্য কিছু মানুষ তাদের বিবেচনায় ছিল, কিন্তু এখন তাদের সবাই মারা গেছে। খুব তাড়াতাড়ি, এমন আর কাউকে হয়তো পাওয়া যাবে না। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রড্রেরিক মের্জের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা