
মোঃ আলী আফসান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা, ৬ অক্টোবর ২০২৬:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময় করেছেন।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলীয় শৃঙ্খলা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
কেন্দ্রীয় নেতারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলসহ কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিকে ভিত্তি করে সিলেটের মাটিতে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
Reporter Name 























