Dhaka ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী

নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান পুলিশের এসআই বলে নিশ্চিত করেছেন সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন। কখনও মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। কিছুক্ষণ পর তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।

ভিডিওতে দেখা যায়, উপস্থিত লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও স্বীকার করেন।

তবে সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

ওসি রকিবুজ্জামান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও নির্দেশনা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
Tag :
জনপ্রিয় পোস্ট

গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল

Update Time : ০৪:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান পুলিশের এসআই বলে নিশ্চিত করেছেন সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন। কখনও মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। কিছুক্ষণ পর তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।

ভিডিওতে দেখা যায়, উপস্থিত লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও স্বীকার করেন।

তবে সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

ওসি রকিবুজ্জামান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও নির্দেশনা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ছয় দিন পর ছয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত