Dhaka ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী

পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর কোনো চিন্তা থাকলে তা বাদ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শিগগিরই খেজুরের আমদানি শুল্ক কমানো হবে। ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়েও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে দেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। বাজারে কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে এখন থেকেই নিত্যপণ্যের আমদানি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রমজানকে কেন্দ্র করে কেউ কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না।মন্ত্রী আরও বলেন, আগামী দিনে সব ট্রেড লাইসেন্স অনলাইনের আওতায় আনা হবে। মাল্টাসহ বিভিন্ন ফলের দাম অযৌক্তিকভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশে গত ৫৫ বছরেও কার্যকর সাপ্লাই চেইন গড়ে ওঠেনি মন্তব্য করে তিনি বলেন, এ কারণে লজিস্টিক ও যোগাযোগ ব্যয় প্রায় ১৬ শতাংশ বেশি। সরকার যোগাযোগ ব্যয় কমাতে কাজ করছে। তবে এ ক্ষেত্রে কিছুটা সময় লাগবে।

সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক সভাপতিত্ব করেন। এতে ব্যবসায়ী নেতা, আমদানিকারকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

Update Time : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর কোনো চিন্তা থাকলে তা বাদ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শিগগিরই খেজুরের আমদানি শুল্ক কমানো হবে। ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়েও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে দেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। বাজারে কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে এখন থেকেই নিত্যপণ্যের আমদানি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রমজানকে কেন্দ্র করে কেউ কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না।মন্ত্রী আরও বলেন, আগামী দিনে সব ট্রেড লাইসেন্স অনলাইনের আওতায় আনা হবে। মাল্টাসহ বিভিন্ন ফলের দাম অযৌক্তিকভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশে গত ৫৫ বছরেও কার্যকর সাপ্লাই চেইন গড়ে ওঠেনি মন্তব্য করে তিনি বলেন, এ কারণে লজিস্টিক ও যোগাযোগ ব্যয় প্রায় ১৬ শতাংশ বেশি। সরকার যোগাযোগ ব্যয় কমাতে কাজ করছে। তবে এ ক্ষেত্রে কিছুটা সময় লাগবে।

সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক সভাপতিত্ব করেন। এতে ব্যবসায়ী নেতা, আমদানিকারকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, জানা গেল কারণ