Dhaka ০১:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

পিপিএম-সেবা পদক পেলেন সিলেট জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব

পেশাগত দক্ষতা, সাহসিকতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, সাহসিকতা, পেশাগত দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে শামসুল হাবিবকে পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত করার তথ্য জানানো হয়। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে পুলিশ সদস্যদের এ স্বীকৃতির জন্য নির্বাচন করা হয়।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্য পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪৪ জন পেয়েছেন পিপিএম-সেবা পদক।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিবের রাষ্ট্রীয় এ স্বীকৃতিতে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সম্মাননা তাঁর পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা দেবে।

আরও পড়ুনঃ  সিলেটে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গলা-মাথায় ধারালো অস্ত্রের আঘাত; আটক ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

পিপিএম-সেবা পদক পেলেন সিলেট জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব

Update Time : ০২:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পেশাগত দক্ষতা, সাহসিকতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, সাহসিকতা, পেশাগত দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে শামসুল হাবিবকে পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত করার তথ্য জানানো হয়। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে পুলিশ সদস্যদের এ স্বীকৃতির জন্য নির্বাচন করা হয়।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্য পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪৪ জন পেয়েছেন পিপিএম-সেবা পদক।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিবের রাষ্ট্রীয় এ স্বীকৃতিতে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সম্মাননা তাঁর পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা দেবে।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে রংপুরে, ঝাও হুইয়ান থেকে হলেন আয়ান ইসলাম