Dhaka ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর…

পোষা মোরগ ‘চুচু’র প্রথম জন্মদিনে কেক কেটে আনন্দ

রাজশাহীর পুঠিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে বেশ আদর-যত্নেই বড় হয়েছে ‘চুচু’ নামের একটি মোরগ। সম্প্রতি তার প্রথম জন্মদিন উপলক্ষে কেক কেটে ব্যতিক্রমীভাবে উদ্‌যাপন করেছে পরিবারটি।

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, একসময় পুকুরে ফেলে দেওয়া কয়েকটি ডিমের মধ্যে একটি ডিম বাড়িতে নিয়ে আসে শিশু নিশাত শবনম। পরে সেই ডিম থেকেই একটি ছানা বের হলে পরিবারের সবাই মিলে তাকে যত্ন করে বড় করতে শুরু করেন।

ছোটবেলা থেকেই ছানাটি ‘চু চু’ ধরনের শব্দ করত। সেখান থেকেই তার নাম রাখা হয় ‘চুচু’। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের সবার সঙ্গে তার সখ্য তৈরি হয়। নাম ধরে ডাকলে সাড়াও দেয় বলে পরিবারের সদস্যরা জানান।

চুচুর খাবারের তালিকাতেও রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী পছন্দ। পরিবারের দাবি, নুডলস, ভাত ও কেক তার পছন্দের খাবারের মধ্যে পড়ে। বিশেষ দিন উপলক্ষে তাই জন্মদিনের কেকও তার জন্য রাখা হয়।

চুচুর জন্মের বিষয়টি নিয়েও পরিবারের রয়েছে বিশেষ আগ্রহ। সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞের মতে, মুরগির ডিম থেকে সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ছানা বের হয়। তবে সব ডিম একইভাবে তাপ না পাওয়ায় কোনো কোনো ডিমে ছানা বের হতে দেরি হতে পারে।

পরিবারটির কাছে চুচু এখন শুধু একটি পোষা পাখি নয়, বরং পরিবারেরই একজন সদস্য। তাই তাকে বিক্রি বা জবাই করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু!
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

পোষা মোরগ ‘চুচু’র প্রথম জন্মদিনে কেক কেটে আনন্দ

Update Time : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে বেশ আদর-যত্নেই বড় হয়েছে ‘চুচু’ নামের একটি মোরগ। সম্প্রতি তার প্রথম জন্মদিন উপলক্ষে কেক কেটে ব্যতিক্রমীভাবে উদ্‌যাপন করেছে পরিবারটি।

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, একসময় পুকুরে ফেলে দেওয়া কয়েকটি ডিমের মধ্যে একটি ডিম বাড়িতে নিয়ে আসে শিশু নিশাত শবনম। পরে সেই ডিম থেকেই একটি ছানা বের হলে পরিবারের সবাই মিলে তাকে যত্ন করে বড় করতে শুরু করেন।

ছোটবেলা থেকেই ছানাটি ‘চু চু’ ধরনের শব্দ করত। সেখান থেকেই তার নাম রাখা হয় ‘চুচু’। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের সবার সঙ্গে তার সখ্য তৈরি হয়। নাম ধরে ডাকলে সাড়াও দেয় বলে পরিবারের সদস্যরা জানান।

চুচুর খাবারের তালিকাতেও রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী পছন্দ। পরিবারের দাবি, নুডলস, ভাত ও কেক তার পছন্দের খাবারের মধ্যে পড়ে। বিশেষ দিন উপলক্ষে তাই জন্মদিনের কেকও তার জন্য রাখা হয়।

চুচুর জন্মের বিষয়টি নিয়েও পরিবারের রয়েছে বিশেষ আগ্রহ। সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞের মতে, মুরগির ডিম থেকে সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ছানা বের হয়। তবে সব ডিম একইভাবে তাপ না পাওয়ায় কোনো কোনো ডিমে ছানা বের হতে দেরি হতে পারে।

পরিবারটির কাছে চুচু এখন শুধু একটি পোষা পাখি নয়, বরং পরিবারেরই একজন সদস্য। তাই তাকে বিক্রি বা জবাই করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া