Dhaka ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে গলিতে আড্ডা দিলেই ধরবে পুলিশ আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শারুপা আক্তার মালয়েশিয়ায় যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক, নেওয়া হবে দক্ষতা যাচাই করে

প্রবাসীদের জন্য সিলেটে নির্মাণ হবে আলাদা হাসপাতাল

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে প্রশাসনের নেতৃত্বে এসব কমিটি কাজ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরের দরগাহ গেইট এলাকার একটি হোটেলে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’ আয়োজিত ব্যবসায়িক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সিলেট বিভাগের চার জেলাসহ দেশের প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে জেলা অভিবাসন সমন্বয় কমিটি কাজ করবে। নিয়মিত সভার মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হবে। পাশাপাশি প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধান, সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন কার্যক্রমেও এ কমিটি ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। সিলেট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি মৌলভীবাজারের জেলা প্রশাসনকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য বিশেষ একটি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তাঁর দাবি, প্রস্তাবিত কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন।

এ ছাড়া সিলেটে প্রবাসীদের জন্য পৃথক একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনদের অপেক্ষা
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রবাসীদের জন্য সিলেটে নির্মাণ হবে আলাদা হাসপাতাল

Update Time : ০৭:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে প্রশাসনের নেতৃত্বে এসব কমিটি কাজ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরের দরগাহ গেইট এলাকার একটি হোটেলে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’ আয়োজিত ব্যবসায়িক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সিলেট বিভাগের চার জেলাসহ দেশের প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে জেলা অভিবাসন সমন্বয় কমিটি কাজ করবে। নিয়মিত সভার মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হবে। পাশাপাশি প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধান, সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন কার্যক্রমেও এ কমিটি ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। সিলেট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি মৌলভীবাজারের জেলা প্রশাসনকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য বিশেষ একটি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তাঁর দাবি, প্রস্তাবিত কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন।

এ ছাড়া সিলেটে প্রবাসীদের জন্য পৃথক একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী ও শিশু উদ্ধার