Dhaka ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী হেঁটে ছয় তলায় ওঠানোয় ক্ষোভ, হাতকড়া সামনে পরানোর আর্জি পলকের যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর নার্সের মৃত্যু রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার বড় পরিকল্পনা ‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

ইনামুল মোল্লা কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী বাজারের কে হালিম হাসপাতালে অভ্যর্থনা বিভাগে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

কে হালিম হাসপাতালের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী বিদেশ থেকে ফোন করে ইনামুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেন। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের কথা তিনি আগে জানতেন না।

অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ পাওয়ার পর ইনামুল মোল্লাকে সাময়িকভাবে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।

তবে অভিযোগটির সত্যতা এখনো তদন্তাধীন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইনামুল মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  কাভার্ডভ্যান তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

Update Time : ০১:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

ইনামুল মোল্লা কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী বাজারের কে হালিম হাসপাতালে অভ্যর্থনা বিভাগে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

কে হালিম হাসপাতালের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী বিদেশ থেকে ফোন করে ইনামুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেন। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের কথা তিনি আগে জানতেন না।

অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ পাওয়ার পর ইনামুল মোল্লাকে সাময়িকভাবে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।

তবে অভিযোগটির সত্যতা এখনো তদন্তাধীন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইনামুল মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই অপপ্রচারেও নিষেধাজ্ঞা