
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের ডিংসাই গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে খবর পেয়ে তাকে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন। যার সুবাদে ওই এলাকায় তার যাওয়া আসা ছিল।বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাগেরহাট প্রতিনিধি 


















