Dhaka ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে চীন থেকে রংপুরে, ঝাও হুইয়ান থেকে হলেন আয়ান ইসলাম

ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে ছুটে এসেছেন ঝাও হুইয়ান (২৯) নামের এক যুবক। গত ২৫ আগস্ট পীরগঞ্জে আসেন তিনি। চীনের সিচুয়েন প্রদেশে তার বাড়ি। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবিদা সুলতানা নামের ওই তরুণীর সঙ্গে আয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

আবিদা সুলতানা উপজেলার মিঠিপুর ইউপির মিঠিপুর পানবাজার গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন আবিদা। আবিদার পরিবার প্রথমডাঙ্গা গ্রামে নানার বাড়িতে বসবাস করেন।

আবিদার পরিবার জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক ঝাও হুইয়ানের পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে চীনের সিচুয়েন প্রদেশ থেকে বাংলাদেশে এসে আবিদার সঙ্গে যোগাযোগ করে পরিবারের সঙ্গে দেখা করেন। প্রেমিকার পরিবারে সম্মতিতে শুক্রবার ইসলামী শরিয়া মোতাবেক শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে আবিদার নানার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।বিষয়টি এলাকায় প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চীনা জামাইকে একনজর দেখতে আবিদার নানার বাড়ি শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে ভিড় জমায়  উৎসুক জনতা।শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম সুমন গণমাধ্যমকে বলেন, ছেলেটি চীন থেকে এসেছে। তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি।

আরও পড়ুনঃ  বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রেমের টানে চীন থেকে রংপুরে, ঝাও হুইয়ান থেকে হলেন আয়ান ইসলাম

Update Time : ১১:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে ছুটে এসেছেন ঝাও হুইয়ান (২৯) নামের এক যুবক। গত ২৫ আগস্ট পীরগঞ্জে আসেন তিনি। চীনের সিচুয়েন প্রদেশে তার বাড়ি। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবিদা সুলতানা নামের ওই তরুণীর সঙ্গে আয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

আবিদা সুলতানা উপজেলার মিঠিপুর ইউপির মিঠিপুর পানবাজার গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন আবিদা। আবিদার পরিবার প্রথমডাঙ্গা গ্রামে নানার বাড়িতে বসবাস করেন।

আবিদার পরিবার জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক ঝাও হুইয়ানের পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে চীনের সিচুয়েন প্রদেশ থেকে বাংলাদেশে এসে আবিদার সঙ্গে যোগাযোগ করে পরিবারের সঙ্গে দেখা করেন। প্রেমিকার পরিবারে সম্মতিতে শুক্রবার ইসলামী শরিয়া মোতাবেক শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে আবিদার নানার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।বিষয়টি এলাকায় প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চীনা জামাইকে একনজর দেখতে আবিদার নানার বাড়ি শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে ভিড় জমায়  উৎসুক জনতা।শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম সুমন গণমাধ্যমকে বলেন, ছেলেটি চীন থেকে এসেছে। তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি।

আরও পড়ুনঃ  হেয়ার রোডের বাসভবন ছেড়ে বঙ্গভবনে মির্জা ফখরুল