Dhaka ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি

বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা

প্রায় সাত বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবারে জন্ম নেয় একমাত্র সন্তান অনুষ্কা। মেয়েকে ঘিরে পরিবারের আনন্দের শেষ ছিল না। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাত বছরের ছোট্ট অনুষ্কা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ব্রেন টিউমার ধরা পড়ে।

প্রথমদিকে সাধারণ অসুস্থতা মনে হলেও দিন দিন অনুষ্কার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার ব্রেন টিউমারের কথা জানান।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। অপারেশনসহ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। কিন্তু স্বল্প আয়ের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।অনুষ্কার বাবা মানিক শীল পেশায় চুল কাটার কাজ করেন। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দিশেহারা তিনি। একমাত্র সন্তানকে বাঁচাতে সরকার, দানশীল ব্যক্তি, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

মানিক শীল বলেন, আমার মেয়েকে বাঁচাতে অপারেশন করাতে হবে। কিন্তু এত টাকা আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সমাজের মানুষের সহযোগিতা পেলে আমার মেয়েটা হয়ত নতুন জীবন ফিরে পাবে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান বলেন, আমরা এই পরিবারের পাশে দাঁড়াব। আর্থিক সহায়তার জন্য আমাদের কাছে আবেদন করলে পরিবারটিকে সামর্থ্য অনুযায়ী সহায়তার ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করব।

ছোট্ট অনুষ্কার চিকিৎসার জন্য এখন প্রয়োজন মানবিক সহায়তা। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় হয়ত বাঁচতে পারে একটি শিশুর জীবন, পূরণ হতে পারে তার স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন।

সহযোগিতার জন্য বিকাশঃ 01725-097633 (শিশুটির বাবা)

আরও পড়ুনঃ  স্ত্রীর পরকীয়া ‘থামাতে না পেরে’ দেন বিয়ে, তবুও ‘শেষ রক্ষা’ হলো না যুবকের
Tag :
জনপ্রিয় পোস্ট

কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা

Update Time : ০৪:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

প্রায় সাত বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবারে জন্ম নেয় একমাত্র সন্তান অনুষ্কা। মেয়েকে ঘিরে পরিবারের আনন্দের শেষ ছিল না। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাত বছরের ছোট্ট অনুষ্কা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ব্রেন টিউমার ধরা পড়ে।

প্রথমদিকে সাধারণ অসুস্থতা মনে হলেও দিন দিন অনুষ্কার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার ব্রেন টিউমারের কথা জানান।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। অপারেশনসহ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। কিন্তু স্বল্প আয়ের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।অনুষ্কার বাবা মানিক শীল পেশায় চুল কাটার কাজ করেন। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দিশেহারা তিনি। একমাত্র সন্তানকে বাঁচাতে সরকার, দানশীল ব্যক্তি, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

মানিক শীল বলেন, আমার মেয়েকে বাঁচাতে অপারেশন করাতে হবে। কিন্তু এত টাকা আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সমাজের মানুষের সহযোগিতা পেলে আমার মেয়েটা হয়ত নতুন জীবন ফিরে পাবে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান বলেন, আমরা এই পরিবারের পাশে দাঁড়াব। আর্থিক সহায়তার জন্য আমাদের কাছে আবেদন করলে পরিবারটিকে সামর্থ্য অনুযায়ী সহায়তার ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করব।

ছোট্ট অনুষ্কার চিকিৎসার জন্য এখন প্রয়োজন মানবিক সহায়তা। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় হয়ত বাঁচতে পারে একটি শিশুর জীবন, পূরণ হতে পারে তার স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন।

সহযোগিতার জন্য বিকাশঃ 01725-097633 (শিশুটির বাবা)

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী