Dhaka ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৫ Time View

টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল।

প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আহমেদাবাদে সুপার এইটের লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে ৫ রানেই ২ উইকেট হারায় তারা।খেলা
বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের
টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল।

প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।

এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আহমেদাবাদে সুপার এইটের লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে ৫ রানেই ২ উইকেট হারায় তারা।

আরও পড়ুনঃ  ভূমিধস জয়ের পথে জেন-জি নেতা বালেন্দ্র শাহ

শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৫১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় স্বাগতিকরা।

ষষ্ঠ উইকেটে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া মিলে ৩৫ রানের একটি জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবে বাড়তে থাকা রান রেটের চাপে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে দেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ওই এক ওভারেই পান্ডিয়া, রিংকু সিং ও আর্শদীপ সিংকে সাজঘরে ফিরিয়ে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি।

৮৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর মূলত হারের ব্যবধান কমাতেই ব্যাট চালিয়েছিলেন শিভম দুবে। ৩টি ছক্কা ও ১টি চারে ৩৭ বলে ৪২ রানের লড়াকু এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ভারতের ইনিংসে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ভারতের ইনিংসের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন পেসার মার্কো ইয়ানসেন। ওভারের চতুর্থ বলে দুবেকে আউট করার পর পঞ্চম বলে বুমরাহকেও ফিরিয়ে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। এতে ১১১ রানেই শেষ হয় ভারতের ইনিংস। আর ৭৬ রানের দাপুটে জয়ে সুপার এইট মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের

Update Time : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল।

প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আহমেদাবাদে সুপার এইটের লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে ৫ রানেই ২ উইকেট হারায় তারা।খেলা
বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের
টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল।

প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।

এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আহমেদাবাদে সুপার এইটের লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে ৫ রানেই ২ উইকেট হারায় তারা।

আরও পড়ুনঃ  বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ১০