Dhaka ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর…

রংপুরের পীরগঞ্জে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন শওকত নামে এক রোহিঙ্গা যুবক।

সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় নাগরিক পরিচয় ব্যবহার করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভোটার হওয়ার চেষ্টা করছিলেন তিনি।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শওকত নিজেকে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। ভোটার হওয়ার জন্য তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন।

কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের কাছে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। তার কথাবার্তায়ও বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। পরে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তার পরিচয় নিয়ে আরও সন্দেহ দেখা দেয়।

পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, শওকত টেকনাফের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পীরগঞ্জে এসেছিলেন। ওই ব্যক্তি তাকে স্থানীয় নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন বলে শওকত জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে নির্বাচন কার্যালয়ে নিয়ে যান। এরপর তিনি সেখান থেকে চলে যান। যাওয়ার সময় নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও শওকতের ফোন থেকে মুছে দেন বলে জানা গেছে।

এ কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় বা অবস্থান সম্পর্কে শওকত বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে, পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মণ্ডল জানিয়েছেন, শওকত যে কাগজপত্র দেখিয়েছেন সেগুলো ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। তাঁর দাবি, ওই কাগজপত্রে ইউনিয়ন পরিষদের সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান জানান, প্রথম থেকেই শওকতের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয়েছিল। পরিচয় যাচাইয়ের সময় তাকে জাতীয় সংগীত গাইতে বলা হলেও তিনি তা বলতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আরও বাড়ে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানিয়েছেন, আটক যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, টেকনাফের একজন ব্যক্তি তাকে পীরগঞ্জে নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে হত্যার পর ফজরের নামাজ পড়ে পালালেন স্বামী, অতঃপর..

এ ঘটনায় ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর…

Update Time : ০৭:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগঞ্জে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন শওকত নামে এক রোহিঙ্গা যুবক।

সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় নাগরিক পরিচয় ব্যবহার করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভোটার হওয়ার চেষ্টা করছিলেন তিনি।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শওকত নিজেকে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। ভোটার হওয়ার জন্য তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন।

কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের কাছে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। তার কথাবার্তায়ও বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। পরে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তার পরিচয় নিয়ে আরও সন্দেহ দেখা দেয়।

পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, শওকত টেকনাফের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পীরগঞ্জে এসেছিলেন। ওই ব্যক্তি তাকে স্থানীয় নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন বলে শওকত জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে নির্বাচন কার্যালয়ে নিয়ে যান। এরপর তিনি সেখান থেকে চলে যান। যাওয়ার সময় নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও শওকতের ফোন থেকে মুছে দেন বলে জানা গেছে।

এ কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় বা অবস্থান সম্পর্কে শওকত বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে, পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মণ্ডল জানিয়েছেন, শওকত যে কাগজপত্র দেখিয়েছেন সেগুলো ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। তাঁর দাবি, ওই কাগজপত্রে ইউনিয়ন পরিষদের সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান জানান, প্রথম থেকেই শওকতের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয়েছিল। পরিচয় যাচাইয়ের সময় তাকে জাতীয় সংগীত গাইতে বলা হলেও তিনি তা বলতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আরও বাড়ে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানিয়েছেন, আটক যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, টেকনাফের একজন ব্যক্তি তাকে পীরগঞ্জে নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি