Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল! তবে কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন?

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এখন পর্যন্ত দলটি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়। এরপর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুলকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখা যায়। অনেকে তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি বিষয়টি নিয়ে সংযত প্রতিক্রিয়া জানান। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে হোক, তারপর।’ পরে সন্ধ্যা পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি স্পষ্ট হবে। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। তবে দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনের আলোচনায় মির্জা ফখরুলের নামই এগিয়ে রয়েছে।

দলের মহাসচিব হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতার কারণে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি। তিনি ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  দীর্ঘ ৮ বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স

রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে মির্জা ফখরুলকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ ছাড়তে হতে পারে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটার তালিকা প্রকাশ করেছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তবে দলীয় ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সম্ভাবনার মধ্যেই রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল! তবে কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন?

Update Time : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এখন পর্যন্ত দলটি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়। এরপর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুলকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখা যায়। অনেকে তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি বিষয়টি নিয়ে সংযত প্রতিক্রিয়া জানান। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে হোক, তারপর।’ পরে সন্ধ্যা পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি স্পষ্ট হবে। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। তবে দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনের আলোচনায় মির্জা ফখরুলের নামই এগিয়ে রয়েছে।

দলের মহাসচিব হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতার কারণে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি। তিনি ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  সৌদি গিয়েছিলেন ভাগ্য বদলাতে, ফিরছেন মরদেহ হয়ে