Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৯

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় একটি টিনের তৈরি মসজিদে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়দের উদ্যোগে একটি টিনের মসজিদ নির্মাণ করা হয়। তবে যাতায়াতের সুবিধার জন্য নির্ধারিত জায়গার পরিবর্তে প্রায় ২০০ মিটার দূরে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে মসজিদের নির্ধারিত জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালে অপর পক্ষ নির্ধারিত জায়গায় আরেকটি টিনের মসজিদ নির্মাণ করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ২০২১ সালে নির্মিত মসজিদটিতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, মসজিদের মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রীও ভাঙচুর করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সোহরাব আলী (৫৫), ফরিদুল ইসলাম (৩৫), নুর আলম (৩০), ফরিদুল ইসলাম (৩৪), ডাবলু হোসেন (৪০), রেজাউল প্রামাণিক (৪২), আয়েশা বেগম (৫৫), সুমি খাতুন (৩০) ও গোলছারা বেগম (৫৫)।

সোহরাব আলীর অভিযোগ, ২০২১ সালে নির্মিত মসজিদে নামাজ আদায়ের সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে।

অন্যদিকে অপর পক্ষের আবুল কালাম দাবি করেন, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার প্রস্তাব নিয়ে তিনি মসজিদে গেলে তাকে আটকে রাখা হয়। পরে স্বজনরা মসজিদের বেড়া ভেঙে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ভোটগ্রহণ আজ

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৯

Update Time : ০২:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় একটি টিনের তৈরি মসজিদে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়দের উদ্যোগে একটি টিনের মসজিদ নির্মাণ করা হয়। তবে যাতায়াতের সুবিধার জন্য নির্ধারিত জায়গার পরিবর্তে প্রায় ২০০ মিটার দূরে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে মসজিদের নির্ধারিত জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালে অপর পক্ষ নির্ধারিত জায়গায় আরেকটি টিনের মসজিদ নির্মাণ করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ২০২১ সালে নির্মিত মসজিদটিতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, মসজিদের মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রীও ভাঙচুর করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সোহরাব আলী (৫৫), ফরিদুল ইসলাম (৩৫), নুর আলম (৩০), ফরিদুল ইসলাম (৩৪), ডাবলু হোসেন (৪০), রেজাউল প্রামাণিক (৪২), আয়েশা বেগম (৫৫), সুমি খাতুন (৩০) ও গোলছারা বেগম (৫৫)।

সোহরাব আলীর অভিযোগ, ২০২১ সালে নির্মিত মসজিদে নামাজ আদায়ের সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে।

অন্যদিকে অপর পক্ষের আবুল কালাম দাবি করেন, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার প্রস্তাব নিয়ে তিনি মসজিদে গেলে তাকে আটকে রাখা হয়। পরে স্বজনরা মসজিদের বেড়া ভেঙে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১