Dhaka ০১:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

রিমান্ডে এমপি নজরুলের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার দাবি পুলিশের

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে থাকা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে দেওয়া আবেদনে জানান, জিজ্ঞাসাবাদের সময় নজরুল ইসলাম ঘটনার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য তদন্তের কাজে যাচাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, মরিয়মের সঙ্গে নজরুল ইসলামের পরিচয় পারিবারিক যোগাযোগের সূত্রে তৈরি হয়। পরে গত ১৭ জুন ধর্মীয় রীতিতে তাদের বিয়ে হয় বলে নজরুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরবর্তী সময়ে নিজ এলাকায় তাদের বিয়ের নিবন্ধন করা হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও ন্যাম ভবনে তার সঙ্গে থাকতেন। সেখানে মরিয়মও অবস্থান করতেন। তদন্ত কর্মকর্তার দাবি, কখনো কখনো মরিয়মকে নজরুলের শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতে হতো।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ছিল ১৯ বছর।

ঘটনার পর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তে পুলিশ মরিয়মের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

রিমান্ডে এমপি নজরুলের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার দাবি পুলিশের

Update Time : ০৪:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে থাকা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে দেওয়া আবেদনে জানান, জিজ্ঞাসাবাদের সময় নজরুল ইসলাম ঘটনার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য তদন্তের কাজে যাচাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, মরিয়মের সঙ্গে নজরুল ইসলামের পরিচয় পারিবারিক যোগাযোগের সূত্রে তৈরি হয়। পরে গত ১৭ জুন ধর্মীয় রীতিতে তাদের বিয়ে হয় বলে নজরুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরবর্তী সময়ে নিজ এলাকায় তাদের বিয়ের নিবন্ধন করা হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও ন্যাম ভবনে তার সঙ্গে থাকতেন। সেখানে মরিয়মও অবস্থান করতেন। তদন্ত কর্মকর্তার দাবি, কখনো কখনো মরিয়মকে নজরুলের শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতে হতো।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ছিল ১৯ বছর।

ঘটনার পর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তে পুলিশ মরিয়মের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...