Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ৫৩

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০১ Time View

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে থাকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন নারী প্রাণে বেঁচেছেন। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। আইওএম জানায়, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন।

উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য দেশটি একটি প্রধান প্রস্থানকেন্দ্রে পরিণত হয়েছে।

বেঁচে যাওয়া অভিবাসীদের বরাতে আইওএম জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমে আল-জাওইয়া থেকে নৌকাটি ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে সেটি উল্টে যায়। তবে দুর্ঘটনার খবর প্রকাশ পেতে দেরি হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

আইওএম জানায়, জীবিত দুই নারীর একজন তার স্বামীকে হারিয়েছেন, অন্যজন জানিয়েছেন—তার দুই শিশুই এই দুর্ঘটনায় মারা গেছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের দুজনকেই জরুরি চিকিৎসাসহায়তা দিয়েছেন।

সংস্থাটি আরও জানায়, কেবল গত জানুয়ারিতেই মধ্য ভূমধ্যসাগরে বৈরী শীতকালীন আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবিতে অন্তত ৩৭৫ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নৈশভোজে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ৫৩

Update Time : ১২:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে থাকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন নারী প্রাণে বেঁচেছেন। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। আইওএম জানায়, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন।

উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য দেশটি একটি প্রধান প্রস্থানকেন্দ্রে পরিণত হয়েছে।

বেঁচে যাওয়া অভিবাসীদের বরাতে আইওএম জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমে আল-জাওইয়া থেকে নৌকাটি ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে সেটি উল্টে যায়। তবে দুর্ঘটনার খবর প্রকাশ পেতে দেরি হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

আইওএম জানায়, জীবিত দুই নারীর একজন তার স্বামীকে হারিয়েছেন, অন্যজন জানিয়েছেন—তার দুই শিশুই এই দুর্ঘটনায় মারা গেছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের দুজনকেই জরুরি চিকিৎসাসহায়তা দিয়েছেন।

সংস্থাটি আরও জানায়, কেবল গত জানুয়ারিতেই মধ্য ভূমধ্যসাগরে বৈরী শীতকালীন আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবিতে অন্তত ৩৭৫ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘সময় ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে ট্রাম্প