Dhaka ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

‘সময় ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫১৫ Time View

চুক্তি করার জন্য ইরানকে সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জবাবে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নরকের দরজা আপনাদের জন্যই খুলে যাবে।’

ইরানের সামরিক কমান্ডের এই জবাব মূলত একদিন আগে ট্রাম্পের করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানের ওপর নরক নেমে আসবে (রূপক অর্থে- কঠোর হামলা)। ভূপাতিত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের তথ্য জানানোর পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প তাঁর আগের এই হুমকির পুনরাবৃত্তি করেছেন। লিখেছেন, একটি চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে দশদিন সময় দিয়েছিলাম। সেই সময় ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরপরই তাদের ওপর ‘নরক’ নেমে আসবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারের এই নতুন পোস্টের জবাবে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেছেন, এসব হুমকি ‘অসহায়ত্ব, স্নায়বিক, ভারসাম্যহীন এবং মূর্খতাসুলভ কাজ’। পাল্টা হুঁশিয়ারি দিয়ে আলীআবাদি বলেন, ‘আপনাদের জন্যই নরকের দুয়ার খুলে যাবে।’এদিকে রোববার কুয়েত ও ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের নতুন দফার হামলা প্রতিহত করছে। সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে। আর বাহরাইনের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ইরানি আগ্রাসনে’ তাদের একটি তেল শোধনাগারে আগুন লেগেছে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে মাইন অপসারণে মার্কিন সি ড্রোন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘সময় ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে ট্রাম্প

Update Time : ০১:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬