Dhaka ০১:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক

মোংলা পোর্ট পৌরসভার একটি সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এ ঘটনায়। ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শুক্রবার (২ অক্টোবর) তার কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি জমা নেওয়া হয়।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে চালক মো. শরীফুল একটি অ্যাম্বুলেন্সে কয়েকটি ছাগল তোলেন। সে সময় উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়।খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের। খুলনা থেকে ছাগলগুলো বহন করে মোংলায় নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত অর্থের বিনিময়ে ওই চালক প্রায়ই রাতের আঁধারে অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।

তবে, চালক শরীফুল এ অভিযোগ অস্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটিই প্রথম এবং এর বিনিময়ে তিনি কোনো টাকা নেননি।

একই কথা বলেন ছাগল ব্যবসায়ী ও কসাই রশিদও। তিনি দাবি করেন, চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে পৌঁছানোর পর কোনো যানবাহন না পেয়ে অ্যাম্বুলেন্সটি সিগন্যাল দিয়ে থামান। চালককে কোনো টাকা না দিয়েই তিনি ৬টি ছাগল মোংলায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক

Update Time : ০৭:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মোংলা পোর্ট পৌরসভার একটি সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এ ঘটনায়। ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শুক্রবার (২ অক্টোবর) তার কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি জমা নেওয়া হয়।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে চালক মো. শরীফুল একটি অ্যাম্বুলেন্সে কয়েকটি ছাগল তোলেন। সে সময় উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়।খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের। খুলনা থেকে ছাগলগুলো বহন করে মোংলায় নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত অর্থের বিনিময়ে ওই চালক প্রায়ই রাতের আঁধারে অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।

তবে, চালক শরীফুল এ অভিযোগ অস্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটিই প্রথম এবং এর বিনিময়ে তিনি কোনো টাকা নেননি।

একই কথা বলেন ছাগল ব্যবসায়ী ও কসাই রশিদও। তিনি দাবি করেন, চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে পৌঁছানোর পর কোনো যানবাহন না পেয়ে অ্যাম্বুলেন্সটি সিগন্যাল দিয়ে থামান। চালককে কোনো টাকা না দিয়েই তিনি ৬টি ছাগল মোংলায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ, জানা গেলো কারণ