Dhaka ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের এআই প্রশিক্ষণে ১ লাখের বেশি প্রার্থী, আসন মাত্র ১ হাজার ৬০০

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে দেশের তরুণদের এআই প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের জন্য সারাদেশ থেকে মোট ১ লাখ ৩ হাজার ৯৯৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ লাখ ২ হাজার ৯২৮টি আবেদন বৈধ হিসেবে গ্রহণ করা হয়।

প্রাথমিক পর্যায়ে ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। ফলে গড়ে প্রতিটি আসনের বিপরীতে ৬৪ জনের বেশি প্রার্থী প্রতিযোগিতা করছেন।

রাজধানী ঢাকায় প্রতিযোগিতা আরও বেশি। ঢাকা জেলার ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৫৫২ জন। অর্থাৎ সেখানে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ৭০২ জন প্রার্থী রয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৭ সেপ্টেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্ত ফল ৩০ সেপ্টেম্বর প্রকাশের পর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

দুই বছর মেয়াদি প্রকল্পটির আওতায় মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে বেসিক এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিটি প্রশিক্ষণ দুই মাসের। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ব্যাচে ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টা পাঠদান করা হবে।

প্রশিক্ষণে চ্যাটজিপিটি, কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন এআই টুল ও প্ল্যাটফর্মের ব্যবহারিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১
Tag :
জনপ্রিয় পোস্ট

সরকারের এআই প্রশিক্ষণে ১ লাখের বেশি প্রার্থী, আসন মাত্র ১ হাজার ৬০০

Update Time : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে দেশের তরুণদের এআই প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের জন্য সারাদেশ থেকে মোট ১ লাখ ৩ হাজার ৯৯৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ লাখ ২ হাজার ৯২৮টি আবেদন বৈধ হিসেবে গ্রহণ করা হয়।

প্রাথমিক পর্যায়ে ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। ফলে গড়ে প্রতিটি আসনের বিপরীতে ৬৪ জনের বেশি প্রার্থী প্রতিযোগিতা করছেন।

রাজধানী ঢাকায় প্রতিযোগিতা আরও বেশি। ঢাকা জেলার ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৫৫২ জন। অর্থাৎ সেখানে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ৭০২ জন প্রার্থী রয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৭ সেপ্টেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্ত ফল ৩০ সেপ্টেম্বর প্রকাশের পর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

দুই বছর মেয়াদি প্রকল্পটির আওতায় মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে বেসিক এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিটি প্রশিক্ষণ দুই মাসের। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ব্যাচে ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টা পাঠদান করা হবে।

প্রশিক্ষণে চ্যাটজিপিটি, কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন এআই টুল ও প্ল্যাটফর্মের ব্যবহারিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  কুকুরের লেজ সোজা করে ‘বিশ্বরেকর্ড’, নাবালকের কাণ্ডে হাসির রোল