Dhaka ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ জানালেন সাদিয়া আয়মান

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪১ Time View

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

সাদিয়া আয়মান তার পোস্টে জানান, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে তিনি দেশে চাঁদাবাজি ও অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ভালো কোনো উদ্যোগ বা কাজকে কিছু মানুষ সহজভাবে নিতে পারছেন না। এ ধরনের পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথাও জানান এই অভিনেত্রী।

পরে তার পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজনের মন্তব্যের জবাব দেন সাদিয়া। সেখানে তিনি দাবি করেন, যাদের উদ্দেশ্যে তিনি পোস্টটি দিয়েছেন, তাদের মধ্য থেকেই কেউ কেউ অভিযুক্তদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন।

সাদিয়া আয়মানের এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

ঘটনার বিস্তারিত কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।

আরও পড়ুনঃ  ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ জানালেন সাদিয়া আয়মান

Update Time : ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

সাদিয়া আয়মান তার পোস্টে জানান, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে তিনি দেশে চাঁদাবাজি ও অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ভালো কোনো উদ্যোগ বা কাজকে কিছু মানুষ সহজভাবে নিতে পারছেন না। এ ধরনের পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথাও জানান এই অভিনেত্রী।

পরে তার পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজনের মন্তব্যের জবাব দেন সাদিয়া। সেখানে তিনি দাবি করেন, যাদের উদ্দেশ্যে তিনি পোস্টটি দিয়েছেন, তাদের মধ্য থেকেই কেউ কেউ অভিযুক্তদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন।

সাদিয়া আয়মানের এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

ঘটনার বিস্তারিত কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।

আরও পড়ুনঃ  নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ