Dhaka ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহে আয়োজিত নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাদরাসা ও স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষ করেন। এরপর মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহে এক হালি বা চারটি কমলা নিলামে তোলা হয়। নিলামটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হয়।

পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। পরে প্রবাসীদের মধ্যে দরদাম বাড়তে থাকলে একপর্যায়ে দাম ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তার বাবা মূলত মাদরাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, সাধারণ মানুষের সহযোগিতায় মাদরাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদরাসার তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা মূলত দানের মানসিকতা থেকেই এসব নিলামে অংশ নেন।

আরও পড়ুনঃ  একজনের কাছেই মিলল সাড়ে ৩ কেজি সোনা
Tag :
জনপ্রিয় পোস্ট

পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে ৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি

Update Time : ০৪:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহে আয়োজিত নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাদরাসা ও স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষ করেন। এরপর মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহে এক হালি বা চারটি কমলা নিলামে তোলা হয়। নিলামটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হয়।

পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। পরে প্রবাসীদের মধ্যে দরদাম বাড়তে থাকলে একপর্যায়ে দাম ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তার বাবা মূলত মাদরাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, সাধারণ মানুষের সহযোগিতায় মাদরাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদরাসার তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা মূলত দানের মানসিকতা থেকেই এসব নিলামে অংশ নেন।

আরও পড়ুনঃ  আলোচিত শি.শু আছিয়া ধ র্ষ ণ ও হত্যা মামলায় রায় আজ