Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক দেড় বছরেই বন্ধ সিলেটের ওয়াইফাই সিটি, পড়ে আছে কোটি টাকার সরঞ্জাম সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপস ৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয় আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, মিলছে কোটি টাকার সন্দেহজনক লেনদেন জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর…

সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবার যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক মহীতোষ তালুকদার, সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী অধ্যাপক মো. রেজাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়কে শুধু ভালো ফলাফলের জন্য নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নিজস্ব সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে।

কয়েস লোদী আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নারী শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, চিকিৎসা, আইন ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের স্বপ্ন, মেধা ও সম্ভাবনাকে সঠিক দিকনির্দেশনায় এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া

অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ কর্মসূচি সম্পন্ন হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২

সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Update Time : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবার যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক মহীতোষ তালুকদার, সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী অধ্যাপক মো. রেজাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়কে শুধু ভালো ফলাফলের জন্য নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নিজস্ব সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে।

কয়েস লোদী আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নারী শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, চিকিৎসা, আইন ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের স্বপ্ন, মেধা ও সম্ভাবনাকে সঠিক দিকনির্দেশনায় এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপস