Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তারা।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় জাবেদ, তার স্ত্রী, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান, ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়

জানা গেছে, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনায় ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়।

 

মামলার তদন্তে প্রথমে ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও আরামিট গ্রুপের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। পরে তদন্তে পাওয়া আরও সাতজনসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছিল।

।

আরও পড়ুনঃ  কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড

Update Time : ০৫:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তারা।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় জাবেদ, তার স্ত্রী, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান, ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়

জানা গেছে, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনায় ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়।

 

মামলার তদন্তে প্রথমে ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও আরামিট গ্রুপের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। পরে তদন্তে পাওয়া আরও সাতজনসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছিল।

।

আরও পড়ুনঃ  শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত