Dhaka ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতাদের গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতা এমদাদ চৌধুরীর

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছে। সে বলছে, তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা। শুধু নাসীরই নয় এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছে তা রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। তাদের প্রতিহত করতে না পারেলে দিন দিন তাদের আস্ফালন বেড়ে যাবে। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিতে হবে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যকালে এনসিপির ব্যাপারে নেতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকা শহরে ককটেল বিষয়ে বক্তব্য দেওয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

বক্তব্যের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন তা শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের বক্তব্য দেওয়ার পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ আমাদের নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।’

তিনি এনসিপি নেতাদের সাবধান করে বলেন, ‘যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরই বহন করতে হবে।’

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ এনে সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ বুধবার বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দল।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়েছে। বিএনপির শাসনামলে দেশ শান্তিময় ও অস্থিতিশীলতামুক্ত ছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সবসময়ই দেশের এই অর্জিত শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা চালায়। যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী এই অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজপথে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে; কোনো চক্রান্তকারী অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  চিনিতে ৬০ কোটি লোকসান, অ্যালকোহলে ২২৪ কোটি লাভ—কেরুর রেকর্ড মুনাফা ১৬৫ কোটি

উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।

Tag :
জনপ্রিয় পোস্ট

এনসিপি নেতাদের গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতা এমদাদ চৌধুরীর

Update Time : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’