Dhaka ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষ, গোলা.গুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই সশস্ত্র পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সাজেকের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-সমর্থিত এবং জেএসএস-সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েকশ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। গোলাগুলির একপর্যায়ে চাইল্যাতলী এলাকার বাসিন্দা শিশু সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।

শিশুটি গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তার হাত থেকে গুলি বের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।

এদিকে, দুর্গম পার্বত্য এলাকায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংঘর্ষের সূত্রপাত এবং গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

আরও পড়ুনঃ  পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষ, গোলা.গুলি

Update Time : ০৭:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই সশস্ত্র পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সাজেকের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-সমর্থিত এবং জেএসএস-সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েকশ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। গোলাগুলির একপর্যায়ে চাইল্যাতলী এলাকার বাসিন্দা শিশু সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।

শিশুটি গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তার হাত থেকে গুলি বের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।

এদিকে, দুর্গম পার্বত্য এলাকায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংঘর্ষের সূত্রপাত এবং গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হ ত্যা