Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ আসামি ২৯ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য ঋণের বোঝা মাথায় নিয়ে আমেরিকা, বন্দুকের গুলিতে শেষ সব স্বপ্ন সাংবাদিকদের মারধর করে হুমকি, ‘তোমরা লেখবা, আর আমরা তোমাদের পিটাবো’ ইউরোপ পাঠানোর নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের হাতে আটক ইমন সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১১ Time View

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছিল নাহিদ রানাকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে খেলার জন্যও তাকে অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বিসিবি। তবে শেষ পর্যন্ত পিএসএল ফাইনাল খেলার বিশেষ অনুমতি পেয়েছেন এই টাইগার পেসার। পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি নিশ্চিত করেছেন, বাংলাদেশের ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা। 

বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে তিনি  লিখেন, ‘পিএসএল ফাইনাল ম্যাচে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।’বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, ‘একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে তাকে পাওয়ার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’

গত আসরে কেবল স্কোয়াডে থাকলেও এবারই পিএসএলে অভিষেক হয় নাহিদের। সুযোগ পেয়েই তিনি গতির ঝড়ে কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। পেশোয়ারের জার্সি গায়ে এবার ৫ ম্যাচ খেলে ৫.৪২ ইকোনমিতে ৭টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স।নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও নাহিদ ছিলেন বিধ্বংসী। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। এমন ফর্মে থাকা একজন পেসারকে ফাইনালে পাওয়া পেশোয়ারের জন্য বড় স্বস্তির খবর।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের পেশোয়ার জালমি। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে তারা পেতে পারে মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসমান অথবা ইসলামাবাদের মধ্যকার জয়ী কোনো দলকে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু

নাহিদ রানা ছাড়পত্র পেলেও ভাগ্য সহায় হয়নি মুস্তাফিজুর রহমানের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের বাকি অংশ খেলার অনুমতি পাননি তিনি। ইনজুরি থেকে সেরে উঠতে আগামী ২০ মে পর্যন্ত পুনর্বাসনে থাকবেন ‘ফিজ’। চলতি আসরে লাহোরের হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

Update Time : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছিল নাহিদ রানাকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে খেলার জন্যও তাকে অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বিসিবি। তবে শেষ পর্যন্ত পিএসএল ফাইনাল খেলার বিশেষ অনুমতি পেয়েছেন এই টাইগার পেসার। পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি নিশ্চিত করেছেন, বাংলাদেশের ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা। 

বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে তিনি  লিখেন, ‘পিএসএল ফাইনাল ম্যাচে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।’বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, ‘একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে তাকে পাওয়ার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’

গত আসরে কেবল স্কোয়াডে থাকলেও এবারই পিএসএলে অভিষেক হয় নাহিদের। সুযোগ পেয়েই তিনি গতির ঝড়ে কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। পেশোয়ারের জার্সি গায়ে এবার ৫ ম্যাচ খেলে ৫.৪২ ইকোনমিতে ৭টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স।নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও নাহিদ ছিলেন বিধ্বংসী। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। এমন ফর্মে থাকা একজন পেসারকে ফাইনালে পাওয়া পেশোয়ারের জন্য বড় স্বস্তির খবর।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের পেশোয়ার জালমি। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে তারা পেতে পারে মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসমান অথবা ইসলামাবাদের মধ্যকার জয়ী কোনো দলকে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে দিক-নির্দেশনা