Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

বৃদ্ধ মা-বাবাকে শেষবারের মতো দেখতে দেশে সন্তানরা, দাফন আজ

# বৃদ্ধ মা-বাবাকে শেষবারের মতো দেখতে দেশে সন্তানরা, দাফন আজ

সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধ মা-বাবাকে শেষবারের মতো দেখতে দেশে ফিরেছেন তাদের প্রবাসী সন্তানরা। আজ শুক্রবার জানাজা শেষে দাফন করা হবে প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের।

বাদ আসর সিলেটের শাহী ঈদগাহে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নয়াসড়কস্থ হযরত মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে।

বাবা-মাকে শেষ বিদায় জানাতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তাদের একমাত্র ছেলে আরিফ ইফতেখার। এর আগে বৃহস্পতিবার দেশে ফেরেন তাদের দুই মেয়ে। দীর্ঘদিন প্রবাসে থাকা সন্তানদের কাছে এ বিদায়ের মুহূর্তটি হয়ে উঠেছে গভীর শোকের।

গত বুধবার সকালে সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার বাসা থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনার (১৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দম্পতির চার সন্তানই প্রবাসে বসবাস করেন। তাদের মধ্যে দুই মেয়ে যুক্তরাজ্যে এবং এক মেয়ে ও একমাত্র ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।

গৃহকর্মী তাহমিনার জানাজা ও দাফন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে সম্পন্ন হয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় আটক বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। নিহত দম্পতির ছেলে দেশে ফেরার পর এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  চাকরি নেই, বিয়েও হচ্ছে না—মাজারের দানের বাক্সে ২৭ বছরের যুবকের আকুতিভরা চিরকুট
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

বৃদ্ধ মা-বাবাকে শেষবারের মতো দেখতে দেশে সন্তানরা, দাফন আজ

Update Time : ০২:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

# বৃদ্ধ মা-বাবাকে শেষবারের মতো দেখতে দেশে সন্তানরা, দাফন আজ

সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধ মা-বাবাকে শেষবারের মতো দেখতে দেশে ফিরেছেন তাদের প্রবাসী সন্তানরা। আজ শুক্রবার জানাজা শেষে দাফন করা হবে প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের।

বাদ আসর সিলেটের শাহী ঈদগাহে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নয়াসড়কস্থ হযরত মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে।

বাবা-মাকে শেষ বিদায় জানাতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তাদের একমাত্র ছেলে আরিফ ইফতেখার। এর আগে বৃহস্পতিবার দেশে ফেরেন তাদের দুই মেয়ে। দীর্ঘদিন প্রবাসে থাকা সন্তানদের কাছে এ বিদায়ের মুহূর্তটি হয়ে উঠেছে গভীর শোকের।

গত বুধবার সকালে সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার বাসা থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনার (১৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দম্পতির চার সন্তানই প্রবাসে বসবাস করেন। তাদের মধ্যে দুই মেয়ে যুক্তরাজ্যে এবং এক মেয়ে ও একমাত্র ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।

গৃহকর্মী তাহমিনার জানাজা ও দাফন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে সম্পন্ন হয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় আটক বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। নিহত দম্পতির ছেলে দেশে ফেরার পর এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সিলেট চেম্বার নির্বাচন,ঘোষণা হলো তফসিল