Dhaka ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৭৩ Time View

গোয়াইনঘাট সিলেট: মোঃ মনিরুজ্জামান মনির

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে যুবসমাজ কতৃক পরিচালিত ‘গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, শিশুদের উপস্থিতি ও অবকাঠামোগত সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের চমৎকার শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিশুদের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এই বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা আমাদের মূল লক্ষ্য। এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এদিকে, সকাল ১১ টায় বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো: আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Update Time : ১২:২৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬