Dhaka ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক তীব্র সমালোচনার মুখে সরছে কিনব্রিজের ‘আই লাভ সিলেট’ সাইনেজ জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে প্রকাশ্যে আসেননি হাসিনা, অন্ধকারে দিলেন ভিডিও ভাষণ

আইস থেরাপি নিয়ে ভক্তদের সতর্ক করলেন ক্যান্সারাক্রান্ত হিনা খান

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বর্তমানে স্তন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার বিভিন্ন ধাপ এবং সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি হিনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে আইস থেরাপি নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, বরফ-ঠান্ডা পানিতে ভর্তি একটি টাবে বসে তিনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেরাপি নিচ্ছেন। পুরো সময়জুড়ে তিনি নিয়ন্ত্রিতভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণের নির্দেশনা অনুসরণ করেন।
ভিডিওর ক্যাপশনে হিনা জানান, আইস থেরাপি তার কাছে ইতিবাচক অভিজ্ঞতা হলেও এটি তিনি শুধুমাত্র চিকিৎসক ও প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে গ্রহণ করেন। তিনি ভক্তদের উদ্দেশে সতর্ক করে বলেন, পেশাদারের পরামর্শ ছাড়া কেউ যেন এ ধরনের থেরাপি নিজ উদ্যোগে করার চেষ্টা না করেন। পাশাপাশি তিনি ধীরে শুরু করা এবং শরীরের সংকেতের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
হিনার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলোতে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলার গুরুত্ব তুলে ধরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আইস থেরাপি বা ঠান্ডা পানিতে ডুব দেওয়া সবার জন্য উপযোগী নয়। ব্যক্তির শারীরিক অবস্থা ও চিকিৎসাগত প্রয়োজন বিবেচনা করে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এ ধরনের থেরাপি গ্রহণ করা উচিত।

আরও পড়ুনঃ  আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

আইস থেরাপি নিয়ে ভক্তদের সতর্ক করলেন ক্যান্সারাক্রান্ত হিনা খান

Update Time : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বর্তমানে স্তন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার বিভিন্ন ধাপ এবং সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি হিনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে আইস থেরাপি নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, বরফ-ঠান্ডা পানিতে ভর্তি একটি টাবে বসে তিনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেরাপি নিচ্ছেন। পুরো সময়জুড়ে তিনি নিয়ন্ত্রিতভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণের নির্দেশনা অনুসরণ করেন।
ভিডিওর ক্যাপশনে হিনা জানান, আইস থেরাপি তার কাছে ইতিবাচক অভিজ্ঞতা হলেও এটি তিনি শুধুমাত্র চিকিৎসক ও প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে গ্রহণ করেন। তিনি ভক্তদের উদ্দেশে সতর্ক করে বলেন, পেশাদারের পরামর্শ ছাড়া কেউ যেন এ ধরনের থেরাপি নিজ উদ্যোগে করার চেষ্টা না করেন। পাশাপাশি তিনি ধীরে শুরু করা এবং শরীরের সংকেতের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
হিনার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলোতে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলার গুরুত্ব তুলে ধরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আইস থেরাপি বা ঠান্ডা পানিতে ডুব দেওয়া সবার জন্য উপযোগী নয়। ব্যক্তির শারীরিক অবস্থা ও চিকিৎসাগত প্রয়োজন বিবেচনা করে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এ ধরনের থেরাপি গ্রহণ করা উচিত।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন