Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে। ভারতের মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে অবস্থিত।

৪৬ বিজিবির অধিনায়ক জানান, শনিবার রাতে চার-পাঁচজন চোরাকারবারি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হন। পরে অন্যরা পালিয়ে বাংলাদেশে এসে আত্মগোপন করেন।

ঘটনার খবর পাওয়ার পরপরই বিএসএফের সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। এ সময় বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজিবি জানায়, বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকজন চোরাকারবারি তাদের দিকে তেড়ে আসছিলেন। পরিস্থিতিতে বাধ্য হয়ে বিএসএফ সদস্যরা গুলি চালান।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, ভারতে পোস্টমর্টেমসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ভারতীয় পুলিশ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। বর্তমানে ভারতে এসব আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  প্রেমের সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, গ্রেপ্তার কসাই বাবুল
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Update Time : ১২:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে। ভারতের মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে অবস্থিত।

৪৬ বিজিবির অধিনায়ক জানান, শনিবার রাতে চার-পাঁচজন চোরাকারবারি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হন। পরে অন্যরা পালিয়ে বাংলাদেশে এসে আত্মগোপন করেন।

ঘটনার খবর পাওয়ার পরপরই বিএসএফের সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। এ সময় বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজিবি জানায়, বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকজন চোরাকারবারি তাদের দিকে তেড়ে আসছিলেন। পরিস্থিতিতে বাধ্য হয়ে বিএসএফ সদস্যরা গুলি চালান।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, ভারতে পোস্টমর্টেমসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ভারতীয় পুলিশ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। বর্তমানে ভারতে এসব আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  কলেজছাত্রী ধর্ষণ মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার